Surjo lyrics-Album(বি:দ্র:)|Arbovirous ♪♪

সূর্য (বি:দ্র:)|আরবোভাইরাস

এখনি আকাশ ভেঙ্গে নামবে আলো তাই শেষ রাত স্বপ্নে বিভোর আধো ঘুমে আর আধো জেগে আড়ি পাতি আমরা কজনা । আমরা আনবো আলো মাটির গভীর থেকে আমরা থাকবো সূর্যের পাশাপাশি আজ ।
এখনও ঘুমিয়ে শহর তাই
নবজাত আলো নীরবে আসে, কান পাতে শূন্য রাজপথ কোলাহল নেই বলে তার স্বতঃস্ফূর্ততা । এখনও আমাদের ভেতরের মানুষগুলো জেগে ওঠেনি বলে আমরা আরও কিছুক্ষণ নিষ্পাপ ।

আমরা আনবো আলো মাটির গভীর থেকে আমরা থাকবো সূর্যের পাশাপাশি আজ । উঁচু দালানের উঁচু জানালায় অথবা অবহেলায় আধখানা মানুষ, সবাই সমান রোদের কাছে কেউ আর এখানে দূরের নয় । আজ না হয় ছুটি নিজের কাছে আজ রোদে ডুবে যাক সব, আজ না হয় সব পালটে বোকাদের জয় । আজ না হয় যাবো ভুলে সব আজ না হয় সবার শৈশব, আজ একটা দিন শুধুই আমাদের । আলোর দিকে তাকিয়ে প্রার্থনা জয় হোক জয় হোক সত্যের জয় হোক আলোকিত মানুষের । আমরা আরও কিছুক্ষণ আলোর সন্তান । আমরা আনবো আলো মাটির গভীর থেকে আমরা থাকবো সূর্যের পাশাপাশি আজ । এখনও ঘুমিয়ে শহর তাই তার স্বপ্নে আমাদের বিচরণ..

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Utshorgo lyrics|Tasnif ♪♪

Keno re cole ghari lyrics | বেলাল খান ♪♪

Nikristho-3 Lyrics|Aurthohin ♪♪