Obosh Onuvutir Deyal by Artcell | Artcell ♪♪

অবশ অনুভূতির দেয়াল | Artcell ♪♪ 


তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়,তবুও তোমার টুকরো ছায়ায় ডুবে আছে কতমিথ্যে আগুন,অন্ধকারময় কত স্মৃতি কত সময়।
তোমার জন্য পৃথিবীতে আজকে ছুটির রোদ,নিজের মাঝে তোমায় খোঁজা,আকাশ নীলে তাকিয়ে থাকা।

তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
মেঘাচ্ছন্ন ব্যাস্ত ঢাকায়,মানুষগুলো শূন্য চোখে দুঃখ দ্বিধায়
আকাশ পানে তাকায়।
তোমার জন্য পৃথিবীতে থেমে যায় সময়,আমার দেহে রাত্রি নামায় মিথ্যে আগুনঅন্ধকারময়,ভিড়ের মাঝে আবার ভীড়ে
আমার শরীর মেশে কোলাহলে
দুঃখ ভুলে মিশে যাই মুখোশ স্রোতে।
অনেক দূরের একলা পথে ক্লান্ত আমি ফিরিতোমার কাছে,মুখোশ খুলে বসে রই জানলা ধরে,আমার গানের শব্দ সুরের অন্তরালে তোমায়আঁকি কান্না চেপে
মহাকালের ক্লান্ত পথে।
তোমার জন্য বৃষ্টি ঝরে আমার লেখায়
আলোর মত মিথ্যে ছায়ায়,পাথর হয়ে ঘুরে মরে আমার হৃদয়
কত স্মৃতি, কত মিথ্যে ভয়।
তোমার জন্য গলার ভেতর আতকে থাকেক্রোধ
আমার চোখে স্মৃতির ঘোলা জল,নির্জনতায় তোমার কোলাহল।
তোমার না থাকা অস্তিত্ব রয়ে গেছে আমারনিঃশ্বাসে,ফেলে আসা এই পথে দুজনেই একসাথে,আমার অবশ অনুভুতির দেয়াল জুড়ে কতসময়
হেঁটে এসে আমরা দু’জন
হারিয়েছে পথ কোথায় কখন।
আমার দেহে খুঁজে ফিরি তোমার অনুভূতি
তোমার চোখের দূরের আকাশ মিশে থাকেরূপক হয়ে,তোমার জন্য বিষণ্ণ এক নিথর হৃদয়
আমার ভেতর দাঁড়ায় সরব একা।
তোমার পৃথিবী স্বর্গের মত চির অদেখা,তোমার জন্য পথ হারিয়ে অজানায়,তবুও তোমার লেখায় কথায়,ফেরে ক্লান্ত আমার অলস সময়,কত স্মৃতি কত অন্ধকার ভয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Poth Chola by Artcell Lyrics | আর্টসেল

Utshorgo lyrics|Tasnif ♪♪